মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

দুই দেশে শুরু হচ্ছে প্রবাসে এনআইডি কার্যক্রম

প্রতিবেদক:
দুই দেশে শুরু হচ্ছে প্রবাসে এনআইডি কার্যক্রম

নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্ড (এনআইডি) দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সুইডেন দূতাবাসেই এ দেশেগুলোর কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান, চলতি মাসে সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেনেও প্রবাসীদের এনআইডি কাযক্রম শুরু হতে যাচ্ছে। এর সঙ্গে যেহেতু নরওয়ে ও ফিনল্যান্ড সুইডেনের পাশের দেশ হিসাবে সুইডেনের সঙ্গে নরওয়ে ও ফিনল্যান্ডেও এনআইডি কার্যক্রম শুরু করা হবে।

ইসির এনআইডি শাখার পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি কারিগরি টিম আগামী ২৮ জুলাই সুইডেনে কাজ শুরু করবে। এছাড়া এনআইডি মহাপরিচালক এইচএম আনোয়ার পাশার নেতৃত্বে একটি ব্যবস্থাপনা টিম দেশটিতে ৩০ জুলাই থেকে কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে শুরু হবে নরওয়ে ও ফিনল্যান্ডেও।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৩ জুলাই ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাচ্ছে বাহরাইনে। এছাড়া ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

অন্যদিকে ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে সিঙ্গাপুরে। ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে ২৯ জুলাই। প্রবাসে এনআইডি কার্যক্রমের সকল ব্যয় বহন করা হয় আইডিইএ প্রকল্প-২ থেকে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চালাচ্ছে ইসি। নতুন এ পাঁচটি দেশে কার্যক্রম শুরু হলে মোট ১৯ দেশে কার্যক্রম শুরু হবে।