মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী এইমাত্রঅন্যান্য নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? এইমাত্রঅন্যান্য অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের এইমাত্রঅন্যান্য ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর এইমাত্রঅন্যান্য ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর
অন্যান্য

আগামী ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

প্রতিবেদক:
আগামী ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিন দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

রোববার (১৯ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। একই সময়ে ঈশ্বরদী ও সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।