মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী এইমাত্রঅন্যান্য নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? এইমাত্রঅন্যান্য অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের এইমাত্রঅন্যান্য ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর এইমাত্রঅন্যান্য ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর
অন্যান্য

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদক:
সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা আমাদের কমিটমেন্ট।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।”

তিনি আরও বলেন, “আমরা চাই না জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ার হয়ে উঠুক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই মাসের আন্দোলন নয়, এটি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা সংগ্রামেরই ফলশ্রুতি।”

বিরোধী দলের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে। তবে বিএনপি প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।