মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা এইমাত্রঅন্যান্য আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা নিয়তির অদ্ভুত খেয়ালে মেসির প্রতিপক্ষ সেই ছোট্ট ইয়ামাল এইমাত্রঅন্যান্য নিয়তির অদ্ভুত খেয়ালে মেসির প্রতিপক্ষ সেই ছোট্ট ইয়ামাল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার দর্শনার্থী কম, আকর্ষণে ভরপুর জাতীয় বৃক্ষমেলা এইমাত্রঅন্যান্য দর্শনার্থী কম, আকর্ষণে ভরপুর জাতীয় বৃক্ষমেলা সুনামগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার জিম্বাবুয়েকে হারিয়ে টি–টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য জিম্বাবুয়েকে হারিয়ে টি–টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি
অন্যান্য

গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প ‘সার্চ সোল, সয়েল’; প্রদর্শনী শুরু ১৮ জুলাই

প্রতিবেদক:
গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প ‘সার্চ সোল, সয়েল’; প্রদর্শনী শুরু ১৮ জুলাই

প্রকৃতি, স্মৃতি, মাটি ও মানুষের আন্তঃসম্পর্ককে নতুনভাবে অন্বেষণের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প Search Soul, Soil’। দীর্ঘ গবেষণা, নথিভুক্তকরণ ও শিল্পচর্চার সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগের ফলাফল জনসাধারণের সামনে তুলে ধরতে আগামী ১৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ঢাকার অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এর লা গ্যালারিতে অনুষ্ঠিত হবে একটি দলীয় শিল্পপ্রদর্শনী।

প্রদর্শনীতে অংশ নিচ্ছেন সমকালীন সাত শিল্পী—বনানী সিমলাই, দীপ্র বণিক, খাইদেম সিথি সিনহা, লুৎফা মাহমুদা, মো. ফাইজুল ইসলাম, মো. হাশেম ও রূপশ্রী হাজং। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্প-গবেষক কুন্তল বাড়ৈ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত স্থপতি শামসুল ওয়ারোস এবং বিশিষ্ট শিল্পী মঈনুদ্দীন খালেদ।

শুধু একটি শিল্পপ্রদর্শনী নয়, ‘Search Soul, Soil’ মূলত একটি গবেষণাধর্মী সৃজনশীল প্রকল্প, যেখানে শিল্পচর্চার মাধ্যমে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং মানুষের অস্তিত্বের বহুমাত্রিক সম্পর্ককে অনুসন্ধান করা হয়েছে। প্রকল্পটি শিল্প ও গবেষণার সমন্বয়ে সমসাময়িক পরিবেশগত সংকটকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ তৈরি করেছে।

এই গবেষণা প্রকল্পের গবেষক (Research Lead) হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর তানজিন সওগাত। কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন বাপ্পি লিংকন রায় এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. ফাইজুল ইসলাম। পুরো প্রকল্পের ডকুমেন্টেশন পার্টনার হিসেবে কাজ করেছে গ্যালারি হালখাতা এবং বেঙ্গল অরা ক্রিয়েটিভ।

আয়োজকদের মতে, প্রকল্পটির মূল উদ্দেশ্য শিল্পকে কেবল নান্দনিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, পরিবেশ-সচেতনতা এবং সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত করা। শিল্পীদের ব্যক্তিগত অভিজ্ঞতা, মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং গবেষণালব্ধ তথ্যের সমন্বয়ে নির্মিত হয়েছে প্রদর্শনীর প্রতিটি শিল্পকর্ম।

প্রদর্শনীতে বনানী সিমলাই খাদ্য, মাটি ও মানবজীবনের পারস্পরিক নির্ভরতার বিষয়টি তুলে ধরেছেন। মো. ফাইজুল ইসলাম শিল্পায়ন, অ্যাসিড বৃষ্টি ও দূষণের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করেছেন। লুৎফা মাহমুদা অভিবাসন ও পরিচয়ের সংকটকে শিল্পভাষায় প্রকাশ করেছেন। খাইদেম সিথি সিনহা মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও প্রকৃতিনির্ভর সংস্কৃতিকে সামনে এনেছেন। অন্যদিকে মো. হাশেম পাহাড় ও উর্বর মাটির ক্ষয়কে প্রতিরোধ ও স্মৃতির প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। রূপশ্রী হাজং হাজং জনগোষ্ঠীর লোকজ বিশ্বাস ও প্রকৃতির সঙ্গে তাদের আধ্যাত্মিক সম্পর্ককে টেক্সটাইল ইনস্টলেশনের মাধ্যমে তুলে ধরেছেন। দীপ্র বণিক তাঁর কাজে ভূদৃশ্য, পরিবেশ ও মানুষের হস্তক্ষেপের পরিবর্তনশীল সম্পর্ককে অনুসন্ধান করেছেন।

আয়োজকদের বিশ্বাস, ‘Search Soul, Soil’ শুধু শিল্পপ্রেমীদের জন্য নয়; পরিবেশ, সংস্কৃতি, গবেষণা ও টেকসই ভবিষ্যৎ নিয়ে আগ্রহী দর্শকদের জন্যও এটি হবে এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। প্রদর্শনীটি প্রকৃতি সংরক্ষণ, সহাবস্থান এবং পরিবেশগত দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।

প্রদর্শনীর সময়সূচি

উদ্বোধন: ১৮ জুলাই ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টা
সময়কাল: ১৮–২৮ জুলাই ২০২৬
পরিদর্শনের সময়: প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা
স্থান: লা গ্যালারি, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা

গবেষণা, শিল্পচর্চা ও নথিভুক্তকরণের সমন্বয়ে নির্মিত এই উদ্যোগ বাংলাদেশের সমসাময়িক শিল্পচর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে। এতে শিল্পকে সামাজিক ও পরিবেশগত বাস্তবতার সঙ্গে যুক্ত করার একটি নতুন দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে।