মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা এইমাত্রঅন্যান্য আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা নিয়তির অদ্ভুত খেয়ালে মেসির প্রতিপক্ষ সেই ছোট্ট ইয়ামাল এইমাত্রঅন্যান্য নিয়তির অদ্ভুত খেয়ালে মেসির প্রতিপক্ষ সেই ছোট্ট ইয়ামাল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার দর্শনার্থী কম, আকর্ষণে ভরপুর জাতীয় বৃক্ষমেলা এইমাত্রঅন্যান্য দর্শনার্থী কম, আকর্ষণে ভরপুর জাতীয় বৃক্ষমেলা সুনামগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার জিম্বাবুয়েকে হারিয়ে টি–টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য জিম্বাবুয়েকে হারিয়ে টি–টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি
অন্যান্য

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসী ক্ষোভে দিলো আগুন

প্রতিবেদক:
ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসী ক্ষোভে দিলো আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় তাদের বসতঘর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী ওই এলাকার জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এলাকাবাসীর অভিযোগ, পারভেজ, তার মা পারভীন আক্তার এবং জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি যার কারণে এলাকাবাসী এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক বলেন, “সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে তৎপরতা চলছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে অভিযুক্তদের বসতঘরে আগুন দেওয়া হয়।”

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, “তাদের বাড়ি থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর এলাকাবাসীর উদ্যোগে মাদক কারবারিদের এলাকা থেকে উচ্ছেদের লক্ষ্যে বাড়িঘরে আগুন দেওয়া হয়।”

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, “তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আমরা একাধিকবার সতর্ক করেছি। পরে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্য ও এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দেন এবং তাদের এলাকা ছাড়ার দাবি জানান।” আগুনে পারভেজের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”