মূল লেখায় যান
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ার পলাশবাড়ীর ছাত্র-যুব সমাজের উদ্যোগে চট্টগ্রামে ত্রাণ বিতরণ এইমাত্রঅন্যান্য আশুলিয়ার পলাশবাড়ীর ছাত্র-যুব সমাজের উদ্যোগে চট্টগ্রামে ত্রাণ বিতরণ ফাইনালে এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর এইমাত্রঅন্যান্য ফাইনালে এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর ফুলপুরে ৫০টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ এইমাত্রঅন্যান্য ফুলপুরে ৫০টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ পূর্বধলায় নিখোঁজের পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ এইমাত্রঅন্যান্য পূর্বধলায় নিখোঁজের পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ তৃতীয় সন্তানের অপেক্ষায় অভিনেত্রী অ্যান হ্যাথাওয় এইমাত্রঅন্যান্য তৃতীয় সন্তানের অপেক্ষায় অভিনেত্রী অ্যান হ্যাথাওয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল এইমাত্রঅন্যান্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল ২০১ গম্বুজ মসজিদ নিয়ে অপপ্রচার বন্ধে সহযোগিতা কামনা প্রতিষ্ঠাতার এইমাত্রঅন্যান্য ২০১ গম্বুজ মসজিদ নিয়ে অপপ্রচার বন্ধে সহযোগিতা কামনা প্রতিষ্ঠাতার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে 'আলোকিত লালমনিরহাট' এইমাত্রঅন্যান্য সামাজিক সচেতনতা বৃদ্ধিতে 'আলোকিত লালমনিরহাট'
অন্যান্য

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদক:
দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৭৭৩ জন হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৮ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭৫ জন।

উল্লেখ্য, এসব পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।