মূল লেখায় যান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার এইমাত্রঅন্যান্য গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এইমাত্রঅন্যান্য ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে এইমাত্রঅন্যান্য সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা এইমাত্রঅন্যান্য নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা
অন্যান্য

ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে গরুসহ ৪ ব‍্যক্তি আটক

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে গরুসহ ৪ ব‍্যক্তি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে আটটি গরুসহ ৪ ব‍্যক্তিকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০) ও নুর নবী (২৫)ও সবুজ (২১)। আটক সকলেই শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা। পুলিশ আরো জানায়, এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় শালঝোড় ঘাট এলাকায় মাঝে মধ্যেই ভারতীয় গরু আনা-নেওয়ার ঘটনা ঘটে। তবে আটক হওয়া গরুগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়দের ভাষ‍্য মতে, আটকের সময় গরু ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের বাম হাতে আঘাত লাগে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তি ও গরু থানায় নিয়ে আসে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানালেন, আটক হওয়া গরু ও ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।