মূল লেখায় যান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার এইমাত্রঅন্যান্য গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এইমাত্রঅন্যান্য ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে এইমাত্রঅন্যান্য সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা এইমাত্রঅন্যান্য নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা
অন্যান্য

অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন: প্রিন্স

প্রতিবেদক:
অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ও অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে ।”

শনিবার (১৮ জুলাই) দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নের নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য একটি অটোবাইক প্রদান কালে তিনি এসব কথা বলেন।

অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে তাঁর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।

এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান “একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা” উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, “আজকের এই ছোট্ট উদ্যোগ যদি নিসা মনির পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, যদি রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ ।