মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন এইমাত্রঅন্যান্য আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট এইমাত্রঅন্যান্য পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা এইমাত্রঅন্যান্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা এইমাত্রঅন্যান্য সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই এইমাত্রঅন্যান্য সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
অন্যান্য

মশা নিয়ন্ত্রণে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতিবেদক:
মশা নিয়ন্ত্রণে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মশা নিয়ন্ত্রণে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা ও বাস্তব প্রয়োগে এগিয়ে আসার জন্য সিটি করপোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে মশা দমনে ব্যবহৃত অধিকাংশ রাসায়নিক প্রত্যাশিত ফল দিচ্ছে না।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ বিষয়ক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশীয় উপাদানভিত্তিক রাসায়নিক ব্যবহার করে যে নতুন প্রযুক্তির কথা তুলে ধরা হচ্ছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। এ প্রযুক্তির কার্যকারিতা যাচাইয়ে পরীক্ষামূলক প্রয়োগের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বর্তমান মৌসুমে মশার লার্ভা ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার সফল হলে মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও উদ্ভাবকদের যৌথ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।