মূল লেখায় যান
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্গম পাহাড় থেকে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দুর্গম পাহাড় থেকে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ অমিতাভের সাবেক ফিটনেস প্রশিক্ষক, ৯৩ বছরেও জিমে দাপট দেখাচ্ছেন মধুকর তালওয়ালকর এইমাত্রঅন্যান্য অমিতাভের সাবেক ফিটনেস প্রশিক্ষক, ৯৩ বছরেও জিমে দাপট দেখাচ্ছেন মধুকর তালওয়ালকর ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের এইমাত্রঅন্যান্য ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত এইমাত্রঅন্যান্য নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 'আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না'— সমালোচনার জবাবে ভাবনা এইমাত্রঅন্যান্য 'আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না'— সমালোচনার জবাবে ভাবনা মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত, ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত, ভিডিও ভাইরাল
অন্যান্য

শিক্ষককে বদলির প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক:
শিক্ষককে বদলির প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে একযোগে দেশের বিভিন্ন জেলার সরকারি কলেজে বদলির আদেশের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে বদলিকৃত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের কর্মসূচিতে উপস্থিত হয়ে তা স্থগিত করার অনুরোধ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, বদলির আদেশ মেনে নিয়েছি। তবে আমার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। সরকার মানবিক দিক বিবেচনা করবে বলে আমার বিশ্বাস। তোমরা আন্দোলন করে আমার চাকরির কোনো ক্ষতি করো না।

এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত শিক্ষার্থীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই একই সঙ্গে সাত শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কলেজে জলাবদ্ধতার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সাত শিক্ষককে বদলি করেছে বলে তারা জানতে পেরেছেন। একসঙ্গে এত শিক্ষককে একটি প্রতিষ্ঠান থেকে বদলি করা দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে দাবি করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

কলেজের নতুন অধ্যক্ষ মোসাম্মৎ আমেনা বেগম বলেন, কিছু ছাত্রী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাসে এসে সাত শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবি জানায়। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। আমরা শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি যেহেতু সরকারি সিদ্ধান্ত, তাই তাদের বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। পরে ছাত্রীরা চলে গেছে।