মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

সাড়ে ৩ হাজার কোটি টাকার বাজেট, অথচ একটি ইটও নেই: মির্জা ফখরুল

প্রতিবেদক:
সাড়ে ৩ হাজার কোটি টাকার বাজেট, অথচ একটি ইটও নেই: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সাড়ে তিন হাজার কোটি টাকার বাজেট, অথচ একটি ইটও নেই। গত ১৭ বছরে উন্নয়নের নামে এমন দুর্নীতি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিন্তু মুখে ছিল শুধু উন্নয়নের বুলি।”

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মন্ত্রী বলেন, দেশকে আরও একধাপ এগিয়ে নিতে হলে প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধার আওতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আরডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের মর্যাদা ও সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মানবিক মর্যাদা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং শ্রমিকদের উপযুক্ত মজুরি প্রদান রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির দাম ও চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে সবার জন্য সহজলভ্য উন্নত স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন (রনি), বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, সিনিয়র সচিব এহছানুল হকসহ আরডিএর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।