মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিজদায় নাক মাটিতে না লাগালে কি নামাজ হবে? এইমাত্রঅন্যান্য সিজদায় নাক মাটিতে না লাগালে কি নামাজ হবে? যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও এইমাত্রঅন্যান্য যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ এইমাত্রঅন্যান্য রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা এইমাত্রঅন্যান্য গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা ‘ইরান এখন মধ্যপ্রাচ্যের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে’ এইমাত্রঅন্যান্য ‘ইরান এখন মধ্যপ্রাচ্যের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে’ তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এইমাত্রঅন্যান্য তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ এইমাত্রঅন্যান্য যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, তবে নির্বাচন কমিশন প্রস্তুত: সিইসি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, তবে নির্বাচন কমিশন প্রস্তুত: সিইসি
অন্যান্য

হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন: রাশেদ খান

প্রতিবেদক:
হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সঙ্গে ‘বেইমানি’ করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করলেও দলটির নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গের পরিবর্তে বিএনপির সমালোচনা এবং বিএনপির বিরুদ্ধে ‘গণঅভ্যুত্থানের’ হুমকি বেশি শোনা যাচ্ছে।

তিনি দাবি করেন, সম্প্রতি ফাঁস হওয়া এনসিপির নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিওতে এমন বক্তব্য রয়েছে, যা থেকে তার মতে, গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন বলে প্রতীয়মান হয়।

হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন: রাশেদ খান

রাশেদ খান আরও লেখেন, “নাহিদ ইসলাম ১ নম্বর সমন্বয়ক এবং আসিফ মাহমুদ ৪ নম্বর সমন্বয়ক হয়েও ছাত্র উপদেষ্টা হয়েছেন। কিন্তু ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও সারজিস ও হাসনাত উপদেষ্টা হতে পারেননি।”

তিনি আরও দাবি করেন, ৭ আগস্ট রাতে একজন ছাত্র উপদেষ্টা তাকে বলেছিলেন, “হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে।” সেই বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সঙ্গে ‘বেইমানি’ করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়েছেন।

তবে রাশেদ খানের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, হান্নান মাসউদ কিংবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া তিনি যে অডিওর কথা উল্লেখ করেছেন, তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।