মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৮:২২ অপরাহ্ন
শিরোনাম
কালুখালীতে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কালুখালীতে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে প্রায় দেড় কোটি টাকা ফেরত দিলেন ইউএনও এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে প্রায় দেড় কোটি টাকা ফেরত দিলেন ইউএনও জামায়াতের চিঠিতে নয়, স্পিকারের রেফারেন্সেই ব্যবস্থা নেবে: ইসি এইমাত্রঅন্যান্য জামায়াতের চিঠিতে নয়, স্পিকারের রেফারেন্সেই ব্যবস্থা নেবে: ইসি শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর রাউজানের শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য রাউজানের শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ গ্রেপ্তার ‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা সরকার এইমাত্রঅন্যান্য ‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা সরকার চট্টগ্রামে ৭ বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে ৭ বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে: বিএনপি মহাসচিব এইমাত্রঅন্যান্য নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে: বিএনপি মহাসচিব
অন্যান্য

ভূরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

পরিবার-সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে এক সাথে-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় প্রায় দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মাদকের আগ্রাসন রুখতে মানববন্ধনকারীদের শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমরা সকলকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মাদকের হাত থেকে বাঁচতে সোনাহাটবাসীকে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকের ছড়াছড়ি কিশোর, তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। পরিবার, সমাজ ও ইউনিয়নে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়ছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে না পারলে মাদক নির্মূল করা যাবে না। মানববন্ধনে মাদক করবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

এসময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী, উপজেলা জামায়াতের যুববিভাগের সভাপতি আবু হেনা মাসুম ও সোনাহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।