বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার (২৮ জুলাই) স্বর্ণের দাম কমেছে। এ দিন স্বর্ণের দাম ০.৮ শতাংশ পর্যন্ত কমার তথ্য দিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এদিন গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৩ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৮ শতাংশ কমে ৪,০৪২.২৯ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০.৮ শতাংশ কমে ৪,০৪২.৮০ ডলারে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায়। একই সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থানও মূল্যবান ধাতুটির দামে চাপ সৃষ্টি করেছে।
ফেডের দুই দিনব্যাপী বৈঠক শেষে ঘোষিত নীতিগত সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে ইঙ্গিত পাওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।
সাধারণত ডলারের মান শক্তিশালী হলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে এর চাহিদা ও দাম উভয়ই কমার প্রবণতা দেখা যায়।
সূত্র: রয়টার্স
