মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৮:২২ অপরাহ্ন
শিরোনাম
কালুখালীতে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কালুখালীতে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে প্রায় দেড় কোটি টাকা ফেরত দিলেন ইউএনও এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে প্রায় দেড় কোটি টাকা ফেরত দিলেন ইউএনও জামায়াতের চিঠিতে নয়, স্পিকারের রেফারেন্সেই ব্যবস্থা নেবে: ইসি এইমাত্রঅন্যান্য জামায়াতের চিঠিতে নয়, স্পিকারের রেফারেন্সেই ব্যবস্থা নেবে: ইসি শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর রাউজানের শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য রাউজানের শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ গ্রেপ্তার ‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা সরকার এইমাত্রঅন্যান্য ‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় মধুমিতা সরকার চট্টগ্রামে ৭ বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে ৭ বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে: বিএনপি মহাসচিব এইমাত্রঅন্যান্য নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে: বিএনপি মহাসচিব
অন্যান্য

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক:
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে হাম নিশ্চিত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে হাম আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়েছে ১৫ হাজার ৬৫৬ জনকে।

চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অবশ্য চিকিৎসাসেবা নিয়ে তাদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হামের সংক্রমণ ও অকালমৃত্যু রোধে শিশুদের নির্ধারিত সময়ের টিকা নিশ্চিত করার প্রতি জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে যেকোনো শিশুর শরীরে রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।