মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ এইমাত্রঅন্যান্য ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি এইমাত্রঅন্যান্য জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয় এইমাত্রঅন্যান্য বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয় ২০.৬ বিলিয়ন ডলার আইপিএলের মূল্য, কোন দল এগিয়ে? এইমাত্রঅন্যান্য ২০.৬ বিলিয়ন ডলার আইপিএলের মূল্য, কোন দল এগিয়ে? আদাবরে বিএনপি নেতা হত্যা: গ্রেপ্তার অভিযুক্ত সন্ত্রাসী লেদু এইমাত্রঅন্যান্য আদাবরে বিএনপি নেতা হত্যা: গ্রেপ্তার অভিযুক্ত সন্ত্রাসী লেদু
অন্যান্য

নেতৃত্বে লিটন, অধিনায়কত্ব হারালেন মিরাজ

প্রতিবেদক:
নেতৃত্বে লিটন, অধিনায়কত্ব হারালেন মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এর ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাট—ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারার পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।

অন্যদিকে, লিটন দাস আগে থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সাদা বলের উভয় সংস্করণেই তিনিই দলের নেতৃত্ব দেবেন। বিসিবির এই সিদ্ধান্তের মাধ্যমে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বে ধারাবাহিকতা আনার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মেহেদী হাসান মিরাজ সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন। তবে জাতীয় দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। এখন তার পুরো মনোযোগ থাকবে জাতীয় দলের প্রস্তুতিতে।