মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি এইমাত্রঅন্যান্য আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি ২টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও এইমাত্রঅন্যান্য ২টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও আশুলিয়ায় বিকাশের ২৩৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় বিকাশের ২৩৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ ৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এইমাত্রঅন্যান্য ৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর শেরপুরে দুই নদীর ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি এইমাত্রঅন্যান্য শেরপুরে দুই নদীর ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত এইমাত্রঅন্যান্য পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত সারজিস আলমের গাড়ী বহরে আবারও হামলা এইমাত্রঅন্যান্য সারজিস আলমের গাড়ী বহরে আবারও হামলা বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির
অন্যান্য

দেয়াল ধসে ব্রাজিল ফুটবলারের মৃত্যু

প্রতিবেদক:
দেয়াল ধসে ব্রাজিল ফুটবলারের মৃত্যু

ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো বাতাসের কারণে একটি দেয়াল ধসে পড়লে প্রাণ হারান সাবেক এই ফরোয়ার্ড। এ ঘটনায় তার বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন।

বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানসাও আলভি নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন তাসিও। দুর্ঘটনার সময় ঝোড়ো বাতাসের চাপে ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল হঠাৎ ধসে পড়ে পথচারী ও পার্ক করা গাড়ির ওপর। এতে ঘটনাস্থলেই তাসিও ও ভান্দ্রের মৃত্যু হয়।

তাসিও মায়া ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেশাদার ফুটবলে যুক্ত ছিলেন। ব্রাজিলের সাউ ক্রিস্টোভাও ক্লাব থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে আলোচনায় আসেন।

বোটাফোগোর হয়ে তাসিও ৬টি ম্যাচ খেলেছেন এবং একটি গোল করেছেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

সাবেক এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্লাবটি তাসিওর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সূত্র: দেপোর্তিভো সাপ্রিসা