মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি এইমাত্রঅন্যান্য আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি ২টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও এইমাত্রঅন্যান্য ২টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও আশুলিয়ায় বিকাশের ২৩৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় বিকাশের ২৩৫ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ ৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এইমাত্রঅন্যান্য ৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর শেরপুরে দুই নদীর ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি এইমাত্রঅন্যান্য শেরপুরে দুই নদীর ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত এইমাত্রঅন্যান্য পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত সারজিস আলমের গাড়ী বহরে আবারও হামলা এইমাত্রঅন্যান্য সারজিস আলমের গাড়ী বহরে আবারও হামলা বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির
অন্যান্য

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

প্রতিবেদক:
বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর হবে না বলে গুঞ্জন উঠেছে। তবে এ নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন জোড়াতালি দিয়ে বিপিএল করবেন না।

বিসিবির বোর্ড সভাতে আলোচনা হয়েছে বিপিএল আয়োজন ইস্যুতে। পরে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তামিম আগের সেই কথায় যেন বললেন। বিসিব সভাপভি বলেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।’

আইসিসির বোর্ড মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখভালের কমিটির প্রধান হয়েছেন তামিম ইকবাল। এ ব্যাপারে বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার স্পিচ দিয়েছি। আমার যেখানে কথা বলা দরকার ছিল সেখানে বলেছি।’

‘এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় এবং দেশের জন্যও প্রথম দিনেই আমাকে একটা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন লিগ চালু করছে। পুরো জিনিসকে দেখাশোনা করা, প্রসেস ঠিক আছে কিনা। এখন যে লিগ হচ্ছে, যে কাজ হওয়া উচিত না সেগুলো হচ্ছে কিনা। এসব দেখার জন্যই কমিটি বানানো হয়েছে। আরও কিছু কাজ আছে। অনেক জরুরি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যাপার আছে। এসব কমিটি সেসব আলোচনা করে সঠিক পদক্ষেপ নেবে।’