মূল লেখায় যান
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ এইমাত্রঅন্যান্য ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট এইমাত্রঅন্যান্য নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের এইমাত্রঅন্যান্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি এইমাত্রঅন্যান্য অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড  এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড  পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান ফিরছে এইমাত্রঅন্যান্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান ফিরছে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অন্যান্য

নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

প্রতিবেদক:
নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।