মূল লেখায় যান
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ এইমাত্রঅন্যান্য ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট এইমাত্রঅন্যান্য নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের এইমাত্রঅন্যান্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি এইমাত্রঅন্যান্য অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড  এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড  পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান ফিরছে এইমাত্রঅন্যান্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান ফিরছে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অন্যান্য

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ

প্রতিবেদক:
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেবে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। এ বছর পুরস্কারটির নাম দেওয়া হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেয় নগদ ও ডিআরইউ।

প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশিন-রেডিও- দুই ভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। এরমধ্যে সব মিডিয়ার জন্য উন্মুক্ত করে সেরা রিপোর্টের জন্য দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে গণপ্রজানতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে। জমা হওয়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।

সংগঠনের সদস্যদের গত ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এরমধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৬।

সংবাদ সম্মেলনে ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকেই এগিয়ে নেওয়ার এক ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাবও সাংবাদিকতার ওপর পড়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউ-এর অংশীদার ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এ সেবা। তিনি বলেন, “এ বছরসহ মোট তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে ডিআরইউ-এর সাথে কাজ করেছে নগদ। দেশের সাংবাদিকতাকে আরোবেশি উৎসাহ দিতে দেশীয় সেবা নগদের নিরলস এই প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ ও স্বাগত জানাই।”

সংবাদ সম্মেলনে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া বলেন, “দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এরকম একটি আয়োজনের সাথে থাকতে পেরে আনন্দিত।” তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা ও নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে কাজ করার ভূমিকা পালন করেন সাংবাদিকেরা। আরো ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য বরাবরের মতো আমরা এবারও এই পুরস্কারের সঙ্গী হচ্ছি।”

নগদ-ডিআরইউ সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড ঘোষণায় নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্যরা ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নগদ প্রথমবারের মতো ২০২১ সালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ত হয়। এরপর ২০২৫ সালে এবং এবার তৃতীয়বারের মতো ২০২৬ সালে দেশের অন্যতম সেরা সাংবাদিকদের পুরস্কার প্রদানের মাধ্যমে নগদ দেশের সুসাংবাদিকতার প্রসারে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখছে।