মূল লেখায় যান
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ

শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রতিবেদক: বাংলা ব্রিফ
শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। নিহত মো. নুর ইসলাম (৫০) দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলি ছেলে । শনিবার (২০শে জুন) দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নুর ইসলাম নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখে আশেপাশের অন্য জেলেরা। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ট্রলারে যোগে হরিনগর বাজারের গ্রাম্য চিকিৎসক শিবপদ মন্ডলের কাছে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ডাঃ শিবপদ মন্ডল জানান, বজ্রপাতের আঘাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে মরদেহ ট্রলারযোগে তার নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। নুর ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।