মূল লেখায় যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত এইমাত্রঅন্যান্য শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ এইমাত্রঅন্যান্য বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  এইমাত্রঅন্যান্য নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের এইমাত্রঅন্যান্য শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান এইমাত্রঅন্যান্য বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি
বাংলাদেশ

যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক: বাংলা ব্রিফ
যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সুনামগঞ্জ প্রতিনিধি রাতের আধারে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধ ভাবে শত শত ড্রেজার মেশিন চালানোর প্রতিবাদে ও ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে যাদুকাটা নদীর বালু শ্রমিক সমবায় সমিতি ও এলাকাবাসীর আয়োজনে শ্রমিক, ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করে।

বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন পালন করে।

এ সময় যাদুকাটা নদী ব্যাবসায়ী ও শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সাহিদ,সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম,মোস্তাক মিয়া,মাসুক মিয়া,সুহেল মিয়া,বাছির মিয়া,জয় মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীদের সাথে একাত্মা পোষন করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

এসময় বক্তাগন বলেন,বালুখেকো সিন্ডিকেট রাত বাড়লেই যাদুকাটা নদীতে শত শত ড্রেজার চালিয়ে যাদুকাটা নদীকে সাগরে পরিনত করছে শুধু তাই নয় নদীর পাড় কেটে বিলিন করছে গ্রামের পর গ্রাম। বসতবাড়ি হারিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার পরিবার আর কর্মহীন হয়ে পড়েছে বালু উত্তোলনের কাজের সাথে জড়িত শ্রমিকরা। বালুখেখোরা শ্রমিকদের পেটে লাথি মেরে কোটো কোটি টাকার মালিক হচ্ছে। তা কোনো ভাবে সহ্য করা হবে না। ড্রেজার বন্ধ না হলে আগামী দিন গুলোতে কঠোর আন্দোলন করা হবে শ্রমিক ও নদীর পাড়ের বাসিন্দাদের স্বার্থে,কোনো ছাড় দেয়া হবে না।