মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে এইমাত্রঅন্যান্য অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি এইমাত্রঅন্যান্য আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন এইমাত্রঅন্যান্য চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো এইমাত্রঅন্যান্য ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের এইমাত্রঅন্যান্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির
খেলা

নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়

প্রতিবেদক: বাংলা ব্রিফ
নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়

বিশ্বকাপে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে ‘হেক্সা অভিযান’ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে সহজেই হারিয়েছে সেলেসাওরা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচকে ঘিরে দলের শিবিরে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। কারণ ওই ম্যাচে হলুদ কার্ড পেলেই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হয়ে পড়তে পারেন।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেই শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্বে ওঠা নিশ্চিত হবে তাদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও থাকবে।

তবে দুশ্চিন্তার বিষয় হলো, মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক দগলাস সান্তোস এবং সেন্টার ব্যাক রজার ইবানিয়েজ তিনজনই এখন পর্যন্ত একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে স্কটল্যান্ড ম্যাচে তারা কার্ড দেখলে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না।

এদিকে বিশ্বকাপের ম্যাচ সংখ্যা বাড়ার কারণে ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে বাতিল হবে। গ্রুপ পর্ব শেষে নকআউট পর্ব শুরুর সময় আগের সব কার্ড মুছে যাবে। এরপর কোয়ার্টার ফাইনালের আগেও কার্ড হিসাব নতুন করে শুরু হবে।

তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) ম্যাচে নিষিদ্ধ থাকবেন।