মূল লেখায় যান
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ

ডাকাত দলের হামলায় গুরুতর আহত এসিল্যান্ড

প্রতিবেদক: বাংলা ব্রিফ
ডাকাত দলের হামলায় গুরুতর আহত এসিল্যান্ড

ছুটিতে বাড়ি ফেরার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ডাকাত দলের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্যও উদ্বেগজনক।

তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রশাসনিক ফোরামে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

অন্যদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।