মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ, অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা এইমাত্রঅন্যান্য স্বাস্থ্যমন্ত্রীর তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে আবারো শিউলি ট্র্যাজেডির শঙ্কা: তুমুলিয়া মোড়ে বিদ্যুতের নড়বড়ে খুঁটিতে ‘মরণফাঁদ’ নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য নাটোরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
অন্যান্য

ফার্নেস তেলের দাম কমালো সরকার, লিটারে কমল ৪.৪৪ টাকা

প্রতিবেদক:
ফার্নেস তেলের দাম কমালো সরকার, লিটারে কমল ৪.৪৪ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা।

মঙ্গলবার (৩০ জুন) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত আমদানি করা ফার্নেস তেলের মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ফার্নেস তেলের দাম কমায় তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমবে। এর আগে গত মে মাসে ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকদের কাছে ফার্নেস তেল সরবরাহ করে। বিপিসির অধীন পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে।

এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব ছিল বিপিসির হাতে। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি এ জ্বালানির মূল্য নির্ধারণ করে। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে চতুর্থবারের মতো ফার্নেস তেলের দাম সমন্বয় করল কমিশন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। গত ২৯ জানুয়ারি এ বিষয়ে গণশুনানির পর ধারাবাহিকভাবে মূল্য সমন্বয় করে আসছে কমিশন।