মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত এইমাত্রঅন্যান্য ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার
অন্যান্য

আর্জেন্টিনা নয়, বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দেশের নাম জানালেন স্কালোনি

প্রতিবেদক:
আর্জেন্টিনা নয়, বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দেশের নাম জানালেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সম্ভাব্য শিরোপা দাবিদার দলগুলো নিয়ে নিজের মূল্যায়ন দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ফুটবল খেলছে ফ্রান্স। তবে ব্রাজিল, স্পেন, কলম্বিয়া এবং মেক্সিকোকেও শিরোপার শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন তিনি। খবর টিওয়াইসি স্পোর্টসের।

স্কালোনি বলেন, “এই মুহূর্তে আমার কাছে ফ্রান্স সবচেয়ে ভালো খেলছে। ব্রাজিলও দারুণ করছে। ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর পারফরম্যান্সও অসাধারণ ছিল। কলম্বিয়াও ভালো খেলছে, আর স্পেন তো সব সময়ই শক্তিশালী। তবে ফ্রান্সের ধারাবাহিকতা বিশেষভাবে চোখে পড়ছে।”

নকআউট পর্বের লড়াই নিয়ে তিনি বলেন, প্রায় প্রতিটি ম্যাচই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তার ভাষায়, “ফ্রান্স ও মেক্সিকোর ম্যাচ ছাড়া বাকি প্রায় সব ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখান থেকে প্রতিটি ম্যাচই কঠিন হবে।”

কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ষোলোয় জায়গা করে নেওয়া কেপ ভার্দেকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না আর্জেন্টিনা কোচ।

তিনি বলেন, “তারা এখনো অপরাজিত। সৌদি আরবের বিপক্ষেও জয়ের যোগ্য ছিল। দলটি রক্ষণে খুবই সংগঠিত, প্রতিপক্ষের পাসের পথ বন্ধ করে দ্রুত পাল্টা আক্রমণে উঠে আসে। তাদের কয়েকজন টেকনিক্যালি খুব দক্ষ ফুটবলার আছে। তারা ভাগ্যের জোরে এখানে আসেনি।”

স্কালোনি আরও বলেন, “আমরা ভালো অবস্থায় আছি, কিন্তু এখন আর ভুলের সুযোগ নেই। এটি এমন একটি ম্যাচ, যেখানে হারলেই বিশ্বকাপ শেষ। তাই প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান দিয়েই খেলতে হবে।”

মায়ামিতে বিপুলসংখ্যক আর্জেন্টাইন সমর্থকের উপস্থিতি নিয়ে তিনি বলেন, “আমাদের সমর্থকেরা সব সময়ই বাড়তি শক্তি জুগিয়েছে। এটি কোনো চাপ নয়, বরং অনুপ্রেরণা। কঠিন ম্যাচে তাদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।”

গরম আবহাওয়া নিয়ে উদ্বেগ

ম্যাচের সময় মায়ামির তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা আর্দ্রতা আরও বাড়াতে পারে। এ বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্কালোনি।

তিনি বলেন, “ম্যাচটি রাতে আয়োজন করা যেত। বিষয়টি শুধু আর্জেন্টিনার নয়, দুই দলের জন্যই একই। আমি অভিযোগ করছি ম্যাচের মান নিয়ে। বিকেলের তীব্র গরমে খেলা হলে স্বাভাবিকভাবেই ফুটবলের মানে প্রভাব পড়ে।”