মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই এইমাত্রঅন্যান্য সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি এইমাত্রঅন্যান্য অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা এইমাত্রঅন্যান্য বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা এইমাত্রঅন্যান্য ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি এইমাত্রঅন্যান্য সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  এইমাত্রঅন্যান্য অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা এইমাত্রঅন্যান্য মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা
অন্যান্য

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যে ফুয়াদকে ‘উন্মাদ’ বললেন দুদু

প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যে ফুয়াদকে ‘উন্মাদ’ বললেন দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ—বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান রয়েছে। এরপরও যারা এ বাস্তবতা অস্বীকার করেন, তাদের ‘উন্মাদ’ ছাড়া আর কিছু বলার নেই।

একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনই দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই কোনো না কোনো সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইতিহাস অস্বীকার করা যায় না।”

জামায়াতে ইসলামীর রাজনীতি প্রসঙ্গেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “বিরোধী দলগুলো নিজ নিজ আদর্শ অনুযায়ী রাজনীতি করবে, বিএনপিও তাই করছে। তবে জামায়াতে ইসলামী সবসময় জুলাই ইস্যুকে সামনে আনার চেষ্টা করছে। সরকারের ব্যর্থতা নিয়ে কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পেরে তারা ভিন্ন কর্মসূচির দিকে ঝুঁকছে।”