মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ২ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক:
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ২ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের মধুখালীতে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৯২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সোয়া ১০টার দিকে মধুখালি উপজেলার কোরকদী বাজার এলাকায় গোসাই চন্দ্র সরকারের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।

আহত রনি শেখ (৩০) উপজেলার কোরকদী ইউনিয়নের কোরকদী গ্রামের খালেক শেখের ছেলে। তিনি কোরকদী বাজারে দীর্ঘদিন ধরে বিকাশ, নগদ ও কসমেটিক্সের ব্যবসা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রনি শেখ। পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা ১ লাখ ৯২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

রাত প্রায় ১১টার দিকে পথচারীরা রনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

রনি শেখের ভাই মিরাজ শেখ বিডি২৪লাইভকে বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে কোরকদী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা পুলিশের টহল জোরদারের দাবি জানাই।”

এদিকে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব দায় বিডি২৪লাইভকে বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”