মূল লেখায় যান
রবিবার, ৫ জুলাই ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে মাদকবিরোধী গণবিক্ষোভ, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে মাদকবিরোধী গণবিক্ষোভ, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ এইমাত্রঅন্যান্য কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থীর শিল্পকর্ম সেরা হিসেবে নির্বাচিত এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থীর শিল্পকর্ম সেরা হিসেবে নির্বাচিত বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা এমপি আজমের উদ্যোগে কৃষকদের মাঝে ৯০টি স্প্রে মেশিন বিতরণ এইমাত্রঅন্যান্য এমপি আজমের উদ্যোগে কৃষকদের মাঝে ৯০টি স্প্রে মেশিন বিতরণ কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু এইমাত্রঅন্যান্য শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
অন্যান্য

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক:
শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া বিচার ও মামলাগুলোর আইনি মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশে ফিরতে শেখ হাসিনার কোনো আইনগত বাধা নেই।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র দায়ে তার সাজা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি হিসেবে নয়। আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে হয়। সেই সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। তবে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নিলে বিষয়টি আপিল বিভাগ বিবেচনা করবে।

তিনি বলেন, “আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে নিজের বিরুদ্ধে দেওয়া রায় চ্যালেঞ্জ করুন এবং আইনি প্রক্রিয়ায় অংশ নিন। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। শাপলা চত্বরসহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় তিনি বিচারের মুখোমুখি হতে পারেন। ইতোমধ্যে একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। তাই দেশে ফিরে বিচার মোকাবিলা করাই উচিত।”

শাপলা চত্বরের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হবে বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্তে শুরু থেকেই ইনুর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ২০১৩ সালের ৫ মে’র পর দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং তাদের কার্যালয়ে হামলার ঘটনায় তৎকালীন তথ্যমন্ত্রী হিসেবে তার ভূমিকার প্রমাণ তদন্তে উঠে এসেছে। তাই তাকেও মামলার আসামি করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে স্নাইপার রাইফেল ব্যবহারের বিষয়েও তদন্তে তথ্য মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, একাধিক তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে যে, অভিযুক্তরা স্নাইপার রাইফেল ব্যবহার করেছিলেন। এছাড়া যাত্রাবাড়ীর একটি মামলার তদন্তে দেখা গেছে, পুলিশের নামে অস্ত্র বরাদ্দ দেখানো হলেও বাস্তবে সেগুলোর একটি অংশ আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদের হাতে দেওয়া হয়েছিল বলে অভিযোগের প্রমাণ মিলেছে।