মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার

প্রতিবেদক:
আর্জেন্টিনা-মিশর ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার

বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেওয়া মোহামেদ সালাহর মিশর। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

এই হাইভোল্টেজ লড়াইকে সামনে রেখে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টার সুপার কম্পিউটার। ম্যাচ শুরুর আগে ২৫ হাজার সিমুলেশন চালিয়ে তারা দেখেছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।

অপ্টার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও মাঠের লড়াই হতে পারে ভিন্ন। কারণ, দুই দলই আগের রাউন্ডে অতিরিক্ত ৩০ মিনিট খেলে এসেছে। ফলে তুলনামূলক কম বিশ্রাম নিয়ে এই ম্যাচে নামতে হচ্ছে উভয় দলকে। খেলোয়াড়দের ক্লান্তি, ফিটনেস এবং সম্ভাব্য চোট ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন দেখার বিষয়, সুপার কম্পিউটারের পূর্বাভাস সত্যি প্রমাণ করে আর্জেন্টিনা জয়ের হাসি হাসে, নাকি সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে ইতিহাস গড়ে মিশর।