মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
অন্যান্য

যমুনা লাইন পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত, প্রাণে বাঁচল দুই শিশু

প্রতিবেদক:
যমুনা লাইন পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত, প্রাণে বাঁচল দুই শিশু

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ভ্যানে থাকা রুমি আক্তারের দুই শিশু ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পায়।গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ভ্যান চালক।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং হারুন-অর-রশিদের স্ত্রী। তাঁর শ্বশুরবাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আঠারো মাইল দিক থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-১৩-২৬-৯০) এবং তালা থেকে আঠারো মাইল দিকে যাওয়ার সময় একটি মোটরভ্যান শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় গেলে পরিবহনটি মোটরভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরভ্যানে থাকা রুমি আক্তার ঘটনা স্থানে নিহত হন। দুর্ঘটনায় মোটরভ্যানচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।