মূল লেখায় যান
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? এইমাত্রঅন্যান্য আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কি সত্যিই বলেছিলেন, "তুরস্কের মুসলমানদের সহনশীলতায় মুগ্ধ হয়েছি"? শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২ এইমাত্রঅন্যান্য শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২
অন্যান্য

শাহজাদপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রতিবেদক:
শাহজাদপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে একটি বসতবাড়ি থেকে শুক্রবার ভোরে গৃহবধূ মিম খাতুন (১৮) এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী এবং মশিপুর উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে। অন্যদিকে, সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।

নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে সবুজের মৃত্যুর খবর পান তাঁরা।

অন্যদিকে, মিম খাতুনের পিতাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। কারণ তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে দুইটি হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধূ মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে।

অপরদিকে শুক্রবার সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় সনাক্ত হয় এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুইটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।