মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস এইমাত্রঅন্যান্য আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন এইমাত্রঅন্যান্য বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম এইমাত্রঅন্যান্য ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম
অন্যান্য

বুড়িচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ কর্মীকে সম্মাননা

প্রতিবেদক:
বুড়িচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ কর্মীকে সম্মাননা

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, রাজাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সাদিয়া, পীরযাত্রাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান মুন্সী এবং ইউনিয়ন কর্মী আওলাদ হোসেন, নাছরিন আক্তার ও আলো রানী নন্দী।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সাতটি ক্যাটাগরিতে সাতজন শ্রেষ্ঠ কর্মীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।