মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস এইমাত্রঅন্যান্য আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন এইমাত্রঅন্যান্য বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম এইমাত্রঅন্যান্য ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম
অন্যান্য

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

প্রতিবেদক:
পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সহজকরণ করতে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার। শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে দুই দেশের মধ্যে।

রোববার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। 

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তার নেতৃত্বে একটি দল বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

অসিম আজিম সিদ্দিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, পাকিস্তান বাংলাদেশে চাউল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানি করতে চায়। অপরদিকে বাংলাদেশ থেকে তারা পাট ও পাটপণ্য আনতে চান। এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে পাকিস্তানে।

এছাড়া, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যেন ভালো দামে পণ্য পায় সে ব্যাপারে সহযোগিতা করতেও পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওই বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ ত্বরান্বিত করতেও সম্মত হয়েছে দুই পক্ষ। এর অংশ হিসেবে দুই দেশ আরও বাণিজ্য দল পাঠাবে এবং কৃষি ও শিল্পক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে, তাতে বাণিজ্য বাধা দূর হবে এবং উভয় দেশের সরকারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে।