মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস এইমাত্রঅন্যান্য আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন এইমাত্রঅন্যান্য বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব, কামড় খেয়েছে প্রায় ৮৫ জন ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম এইমাত্রঅন্যান্য ‘রুদ্রাংশ’ নিয়ে বড় পরিকল্পনায় নির্মাতা মান্দার কাদাম
অন্যান্য

স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি আশুলিয়ার গোহাইলবাড়ী-গাজীবাড়ী সড়ক ও সেতু

প্রতিবেদক:
স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি আশুলিয়ার গোহাইলবাড়ী-গাজীবাড়ী সড়ক ও সেতু

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী-গাজীবাড়ী আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একই সঙ্গে বংশাই নদীর ওপর একটি সেতু না থাকায় গাজীবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও কোনো সরকার এ সড়ক ও সেতুর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানানো হলেও তা আজও বাস্তবায়নের মুখ দেখেনি।

এলাকাবাসীর ভাষ্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা প্রতিটি নির্বাচনের আগে সড়ক ও সেতু নির্মাণের আশ্বাস দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। ফলে বছরের পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছেন এ অঞ্চলের বাসিন্দারা।

স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে কোনোভাবে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা এলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কাদা, জলাবদ্ধতা ও খানা-খন্দে ভরা সড়কটি তখন প্রায় অচল হয়ে পড়ে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে পরিবহন এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। অনেক সময় রোগীকে নৌকায় অথবা বিকল্প দীর্ঘ পথ ঘুরে হাসপাতালে নিতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হয়, এমনকি দুর্ঘটনাও ঘটে।

এছাড়া গাজীবাড়ী, বাইদগাঁও, কবিরপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম এই সড়ক। বর্ষা মৌসুমে বংশাই নদী পারাপারে নৌকাই একমাত্র ভরসা। তাই নদীর ওপর একটি সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান ভূঁইয়া, কাজল, রুবেল, লাভলু, বিল্লাল, চঞ্চলসহ অনেকে অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে এ অবস্থা চললেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। শুধু নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। ফলে এ অঞ্চলের মানুষ উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়ছেন।

এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কাবুল খান বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। খুব শিগগিরই সড়কটি পরিদর্শন করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। সামনের অর্থবছরে সক্ষমতা অনুযায়ী রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোহাইলবাড়ী-গাজীবাড়ী সড়কটি পরিদর্শনের জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসককে নির্দেশ দেওয়া হবে। পরবর্তীতে অর্থবছরে বরাদ্দ ও সক্ষমতা অনুযায়ী রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, গোহাইলবাড়ী থেকে গাজীবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রামের এই সড়ক ও বংশাই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে শুধু যাতায়াতই সহজ হবে না, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও স্থানীয় অর্থনীতিরও উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। তাই এবার তারা শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন দেখতে চান।