মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা এইমাত্রঅন্যান্য অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা কালুখালীতে মারামারি: পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ এইমাত্রঅন্যান্য কালুখালীতে মারামারি: পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম এইমাত্রঅন্যান্য জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত  এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করে হত্যা; মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত 
অন্যান্য

এইচএসসি পরীক্ষা ও প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষা ও প্রশ্নে ভুল নিয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।

বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি জানান, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে—নির্ধারিত কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য কিছু জেলাতেও প্রতিকূল আবহাওয়া ও বিভিন্ন অনিবার্য কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।

এ পরিস্থিতি বিবেচনায়, যারা বৈরী আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষার দিন অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই তাদের শিক্ষাজীবনে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই বিশেষ এই সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ী কর্মকর্তাদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ত্রুটি হয়েছে, তার কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না; ওই প্রশ্নগুলোর জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।