মূল লেখায় যান
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন এইমাত্রঅন্যান্য বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল এইমাত্রঅন্যান্য সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ এইমাত্রঅন্যান্য অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের এইমাত্রঅন্যান্য দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে এইমাত্রঅন্যান্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম এইমাত্রঅন্যান্য বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
অন্যান্য

কুমিল্লা'য় জুলাই শহীদ দিবসে প্রশাসন-রাজনৈতিক নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদক:
কুমিল্লা'য় জুলাই শহীদ দিবসে প্রশাসন-রাজনৈতিক নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।

জুলাই শহীদদের স্মরণে মোনাজাত পর্বের মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, কেন্দ্রীয় কারাগার, জেলা পরিষদ, ফায়ার সার্ভিস, গণর্ফূত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুমিল্লা জেলার কর্মকর্তাসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও কুমিল্লা মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি জেলা ও মহানগর শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম জুলাই যোদ্ধা তানভীর আহমেদ বলেন, নিবেদন দেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। ছোট্ট জেলা কুমিল্লা জেলায় অনেক মা তার প্রিয় সন্তানদের হারিয়েছেন। জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, যা জেলার মানুষের জন্য যেমন বেদনার, তেমনি গৌরবেরও।