মূল লেখায় যান
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন এইমাত্রঅন্যান্য বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল এইমাত্রঅন্যান্য সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ এইমাত্রঅন্যান্য অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের এইমাত্রঅন্যান্য দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে এইমাত্রঅন্যান্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম এইমাত্রঅন্যান্য বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
অন্যান্য

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

প্রতিবেদক:
আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের পর শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীপ্তর মামা ও সংস্কৃতিকর্মী সুব্রত রায় বলেন, আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্তর মৃত্যু হয়েছে। এই আকস্মিক ঘটনায় পুরো পরিবার শোকে মুহ্যমান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।