মূল লেখায় যান
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন এইমাত্রঅন্যান্য বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল এইমাত্রঅন্যান্য সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য আজ চট্টগ্রাম ও কক্সবাজারে সফরে যাবেন প্রধানমন্ত্রী অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ এইমাত্রঅন্যান্য অরুণাচল নিয়ে চীনের টানাটানির মুখে ভারতের নতুন পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের এইমাত্রঅন্যান্য দ্রুত সময়ের মধ্যে কওমি সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে: ডক্টর আহমদ আবদুল কাদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে এইমাত্রঅন্যান্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা শাহেদ বক্স কারাগারে বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম এইমাত্রঅন্যান্য বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
অন্যান্য

বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন নাকি আর্জেন্টিনা, পূর্বাভাস দিলো সুপার কম্পিউটার

প্রতিবেদক:
বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন নাকি আর্জেন্টিনা, পূর্বাভাস দিলো সুপার কম্পিউটার

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে সুপার কম্পিউটার অপটার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। অপটা জানিয়েছিল, প্রথম সেমিতে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স। আর দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনাকে হারিয়ে জয় পাবে ইংল্যান্ড।

তবে সেমিফাইনালের দুই খেলাতেই অপটার পূর্বাভাসে এগিয়ে থাকা দুই দল হেরে গেছে। ফাইনালে উঠেছে স্পেন ও আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

শিরোপা কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষায় থাকতে হবে আরও কয়েকদিন। তবে অপটার পূর্বাভাস বলছে, আর্জেন্টিনাকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে স্পেন। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫৬.৩১ শতাংশ।

বিপরীতে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৪৩.৬৯ শতাংশ বলে জানাচ্ছে অপটা। এর আগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফ্রান্সকে এগিয়ে রেখেছিল এই সুপার কম্পিউটার। বলেছিল চ্যাম্পিয়ন হবে দলটি। তবে সেমিতে স্পেনের কাছে হেরে বাদ পড়ে ফরাসিরা।