মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি ফাইনালের ভেন্যুতেই দুঃসংবাদ, বড় সমস্যায় আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য ফাইনালের ভেন্যুতেই দুঃসংবাদ, বড় সমস্যায় আর্জেন্টিনা চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা এইমাত্রঅন্যান্য গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প ‘সার্চ সোল, সয়েল’; প্রদর্শনী শুরু ১৮ জুলাই এইমাত্রঅন্যান্য গবেষণাভিত্তিক শিল্প-প্রকল্প ‘সার্চ সোল, সয়েল’; প্রদর্শনী শুরু ১৮ জুলাই ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসী ক্ষোভে দিলো আগুন এইমাত্রঅন্যান্য ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলে আটক, এলাকাবাসী ক্ষোভে দিলো আগুন প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: বিদ্যুৎ মন্ত্রী এইমাত্রঅন্যান্য প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: বিদ্যুৎ মন্ত্রী লামায় বন্যাদুর্গতদের পাশে আবুল খায়ের টোব্যাকো এইমাত্রঅন্যান্য লামায় বন্যাদুর্গতদের পাশে আবুল খায়ের টোব্যাকো
অন্যান্য

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি

প্রতিবেদক:
পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি

নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে লিজ নেওয়া একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার গাড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী মাছ চাষী রনি মন্ডল। তিনি ওই গ্রামের নুরুল মন্ডলের ছেলে। ​

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মন্ডল তার বাড়ির পাশে ১ একর আয়তনের একটি লিজকৃত পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভিত্তিতে মাছ চাষ করে আসছিলেন।

ঘটনার দিন রাতে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে অঝোরে কান্নায় ভেঙে পড়েন রনি ও তার পরিবারের সদস্যরা। পরে পুকুরের পানিতে ১ লিটার পরিমাণের ৩টি ‘শাহিন ৫৫ সিসি’ নামক কীটনাশকের খালি বোতল ভাসতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন জানান, পুকুরে কীটনাশকের বোতল পাওয়া যাওয়ায় এটি স্পষ্ট যে প্রতিপক্ষের দেওয়া বিষের কারণেই মাছগুলো মারা গেছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী রনি মন্ডল মুঠোফোনে জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার লোকজন এই পুকুর নিয়ে আমার সাথে বিরোধ করে আসছিল। তারা আমাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। পুকুরের সব বৈধ কাগজপত্র আমার থাকা সত্ত্বেও কিছুদিন আগে তারা আমাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। আজ তারা আমার সব শেষ করে দিল। আমি সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছি এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।

এঘটনায় বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত মুজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোনটি ধরেননি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।