মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর থেকে ভিক্ষুকরা পেলেন টং দোকান, শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

প্রতিবেদক:
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর থেকে ভিক্ষুকরা পেলেন টং দোকান, শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার ৩ জন সুবিধাভোগি ভিক্ষুকের মাঝে ১ টি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একই সাথে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় কল্যণমুখী কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার দুটি স্কুলের কিশোরীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এসব সামগ্রী বিতরণ করেন। এর আগে গাড়াদহ ইউনিয়নের মশিপুরে খাল পুনঃখনন পরিদর্শণ শেষে বৃক্ষ রোপণ করে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও এদিন বিভিন্ন বিদ্যালয়ে চেয়ার, বেঞ্চ, ফ্যান এবং শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিতের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।