মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত

প্রতিবেদক:
বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত

ইউক্রেনের একটি বন্দরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় জাহাজে থাকা চার ভারতীয় নিহত হয়েছেন। এ সময় আরও এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ার সময় একটি জাহাজ হামলার শিকার হয়। এ সময় চার ভারতীয় নাগরিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।

এনডিটিভি জানিয়েছে, রোববার এমভি গোল্ডেন লিও নামের জাহাজটি হামলার শিকার হয়। এ সময় জাহাজটিতে পাঁচ ভারতীয় নাগরিকসহ ১৭ জন নাবিক ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহত নাবিকের দ্রুত আরোগ্য কামনা করেছে।

ভারত এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির মতে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা কিংবা অন্য কোনোভাবে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত এ ধরনের হামলার নিন্দা জানায়। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক নাবিকদের বিপদে ফেলা কিংবা অন্য কোনোভাবে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড সব সময় পরিহার করা উচিত।’

সূত্র:  এনডিটিভি