মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

প্রতিবেদক:
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানিয়ে ইরান বলেছে, এই বিজয় শুধু স্পেনের মানুষের নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরোধিতাকারী বিশ্বের বহু মানুষের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের ফুটবলারদের সমর্থন এবং ইরানের প্রতি স্পেন সরকারের অবস্থান দেশটির স্বাধীনচেতা ও সম্মানজনক চরিত্রের পরিচয় বহন করে।

তিনি বলেন, স্পেনের ১-০ ব্যবধানে বিশ্বকাপ জয় শুধু স্পেনের জনগণের হৃদয়েই আনন্দ আনেনি, বরং বিশ্বের বহু স্বাধীন, ন্যায়বিচারপ্রিয় ও মুক্তিকামী জাতির মনেও আনন্দ সৃষ্টি করেছে।

বিশ্বকাপ চলাকালে স্পেনের প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে সমর্থন বাড়ে। এর পেছনে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে স্পেন সরকারের প্রকাশ্য নিন্দা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলি রাজনীতিক ও সমর্থকদের বড় একটি অংশ আর্জেন্টিনার পক্ষে অবস্থান নেয়। এছাড়া দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের নীতির প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিত।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের অবস্থান এবং স্পেন জাতীয় দলের আচরণ অত্যন্ত প্রশংসনীয়।

সূত্র: আল জাজিরা।