মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎ মন্ত্রী

প্রতিবেদক:
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সোনালী আঁশখ্যাত দেশের পাট ও চা খাত আওয়ামী লীগ ধ্বংস করেছে। শুধু ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে।ভদ্রলোকেরা আওয়ামী লীগ করে না, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি বলেন, তাঁত শিল্প রক্ষা করতে হলে দেশে তাঁতের বাজার তৈরি করতে হবে। দেশীয় পোশাকের ওপর গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের তাঁতিরা বাঁচবে। শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন। তিনি নিজে ছুটির দিনেও শুক্র-শনিবার কাজ করেন। আমরাও করি। আমরা যুদ্ধাবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি। তিনি বলেন, অনেকে প্রশ্ন করেছিলো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনাকে নির্যাতন করে কোমর ভেঙে দিয়েছে, আপনার মাকে যারা অত্যাচার করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না?

তিনি বলেছেন, আমার মা বেঁচে থাকলে বলতেন, ওনাদের (আওয়ামী লীগ) কাজ ওরা করেছে, তোমার কাজ তুমি করো। এটাই জিয়া পরিবারের শিক্ষা উল্লেখ করে বলেন, তারেক রহমান দেশের মধ্যে বিভক্তি চান না, তিনি ঐক্য চান।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের উন্নয়ন করতে হবে এবং নিজের দলটাকে সুসংগঠিত করতে হবে। ‘কী পেলাম, কী পেলাম’ করলে রাজনীতি হয় না, রাজনীতি হয় ‘কী দিলাম, কী দিলাম, কী দিলাম’। এটাই রাজনীতি।

তিনি বলেন, জিয়াউর রহমানকে তাঁতিরা বাবা বলে ডাকতেন। জিয়াউর রহমান ধ্বংসপ্রাপ্ত তাঁতিদের ডেকে তাদের টাকা দিয়ে তাঁত শিল্প পুনরুদ্ধার করেছেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদেরকে কাজ শেখান। তাহলে দেশের উন্নয়ন হবে।

তিনি বলেন, বিগত নির্বাচনে কাউকে ধমক দেওয়া হয়নি। দিনের ভোট রাতে হয়নি। কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়নি। একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।