মূল লেখায় যান
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  এইমাত্রঅন্যান্য খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি এইমাত্রঅন্যান্য পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এইমাত্রঅন্যান্য মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২ এইমাত্রঅন্যান্য নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২
অন্যান্য

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে|

১৮ জুলাই (শনিবার) দুপুর ৪টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই ইউনিয়নের গৌড়তা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঘোগা বটতলা এলাকার একটি ছোট ইউ-টার্ন দিয়ে একটি ব্যাটারিচালিত অটো রিকশা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী ‘আব্দুল মোনেম কোম্পানি’র একটি ট্রাক অটো রিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান এবং অটো রিকশায় থাকা আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে আহত বখত জামাল (৪৫) অন্য একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক যানটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত জয়নালের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।