মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার 

প্রতিবেদক:
খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় অনুষ্ঠেয় স্পেন-আর্জেন্টিনা ম্যাচে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হবে এফ-১৬ যুদ্ধবিমান। পাশাপাশি স্টেডিয়ামের ছাদে মোতায়েন থাকবেন সামরিক স্নাইপার এবং পুরো এলাকা থাকবে কঠোর নিরাপত্তা বলয়ে।

হোয়াইট হাউস জানিয়েছে, ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ওপরের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবেন কয়েক হাজার এফবিআই এজেন্ট, ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বেসরকারি নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা তল্লাশি জোরদার থাকায় দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার 

বিশ্বকাপ ফাইনালকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণি ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান বা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের নিরাপত্তার সমতুল্য।

তিনি জানান, গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে নিরাপত্তা ভেঙে এক বন্দুকধারীর প্রবেশের ঘটনার পর বিশ্বকাপ ফাইনালের নিরাপত্তা পরিকল্পনায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত দুই বছর ধরেই ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি বিবেচনায় রেখে এই পরিকল্পনা করা হয়েছে।

এদিকে উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ফাইনালকে ঘিরে জারি করা বিমান চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় একটি ছোট বেসামরিক উড়োজাহাজকে এফ-১৬ যুদ্ধবিমান বাধা দিয়ে নিরাপদে সংরক্ষিত আকাশসীমার বাইরে সরিয়ে দিয়েছে।

ম্যাচ শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ।