মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

প্রতিবেদক:
পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে তিন শহিদের ছবি সংযোজন করা হচ্ছে। নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি জলছাপ হিসেবে স্থান পাবে।

এছাড়া নতুন নকশায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শনও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা, পানামনগর ও কার্জন হল।

প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, নীলগিরি এবং ঝাউবনের ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় স্থান পেয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ থাকার ঘোষণা বহাল থাকবে। নতুন নকশা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।