মূল লেখায় যান
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  এইমাত্রঅন্যান্য খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি এইমাত্রঅন্যান্য পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এইমাত্রঅন্যান্য মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২ এইমাত্রঅন্যান্য নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২
অন্যান্য

ভূরুঙ্গামারীতে ৩০ দুস্থ ব্যক্তিকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে ৩০ দুস্থ ব্যক্তিকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তার চেক সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় উপজেলার ৩০ জন গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর আজিজুর রহমান সরকার, জামায়াতের উপজেলা শাখার আমীর আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি ফেরদৌস হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুমসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “এই টাকা আমার না। সরকারের টাকা আপনাদের কাছে একজন খাদেম হিসেবে পৌঁছে দিচ্ছি মাত্র।” তিনি বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করেন তিনি।