মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
অন্যান্য

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিবেদক:
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান ওই গ্রামের মৃত সাত্তার খানের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- কালিঞ্জা গ্রামের আব্দুল আজিতের ছেলে মো. রাসেল (৪২) ও একই গ্রামের মৃত মমিন খানের সোহেল খান (৪০)।

রায়গঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, রবিবার বিকালে কালিঞ্জা এলাকার মাঠে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মৃত ইলিয়াসের ভাগ্নে সিয়াম ও একই গ্রামের রাসেলের ছেলে সিয়ামের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে রাত ১০টার দিকে সিয়ামের মামা ইলিয়াস খান ও আরেক সিয়ামের বাবা রাসেলের সাথে মিমাংসা বৈঠকের কথার সময় ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের ছেলে সিয়াম ধারালো ছুরি দিয়ে ইলিয়াসের বুকে ও মাজায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াস মারা যান।

এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভোরে সিরাজগঞ্জ শহরের কাটাওয়াপদা থেকে রাসেলকে ও সোহেল খান কামারখন্দ এলাকার ভদ্রঘাট বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে রাসেলের ছেলে সিয়াম পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রতন খান বাদী হয়ে ৭ জন নামীয়সহ অজ্ঞাত ১০-১৫জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।