মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি এইমাত্রঅন্যান্য যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর... এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর… ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন এইমাত্রঅন্যান্য প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা এইমাত্রঅন্যান্য ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত এইমাত্রঅন্যান্য কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত
অন্যান্য

'আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না'— সমালোচনার জবাবে ভাবনা

প্রতিবেদক:
'আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না'— সমালোচনার জবাবে ভাবনা

ওমরাহ পালন শেষে দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করায় প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার সেই সমালোচনার জবাবে নিজের অনুভূতি জানিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি শেয়ার করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, ওমরাহ পালন তার হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না; বরং এটি ছিল বহুদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন।

ভাবনার ভাষ্য, তার বাবা-মা দীর্ঘদিন ধরেই আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখতেন। তিনিও প্রায় তিন বছর ধরে ওমরাহ পালনের পরিকল্পনা করছিলেন। তবে বিভিন্ন কারণে সেই ইচ্ছা পূরণ হচ্ছিল না।

অভিনেত্রী আরও জানান, গত ৬ জুন ব্যাংকক সফর শেষে দেশে ফেরার আগের রাতে আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষায় তিনি অনেক কেঁদেছিলেন। সেই অনুভূতির কথা তিনি তার এক বান্ধবীকেও জানিয়েছিলেন। এরপর অল্প সময়ের মধ্যেই, ২৫ জুন পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে রওনা হন।

স্ট্যাটাসে ভাবনা লিখেছেন, আল্লাহর ইচ্ছাতেই তিনি তাঁর ঘরে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তাই ওমরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করতে পারেনি।

তিনি লেখেন, “আল্লাহ যদি না চান, কেউই তাঁর ঘরে যেতে পারে না। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমার ওমরাহ কবুল হয়েছে কি না, তা আমি জানি না। তবে আমি জানি, আল্লাহ সব দেখেন। আমার নিয়ত কী, আমার অন্তরে কী আছে—সবই তিনি জানেন। তাই আল্লাহ ছাড়া আমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাই না।”

ওমরাহর ছবি প্রকাশের কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তার মতে, মক্কা ও মদিনায় কাটানো সময়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে তার এই অভিজ্ঞতা দেখে যদি একজন মানুষও আল্লাহর ঘর জিয়ারতের অনুপ্রেরণা পান, সেটিকেই তিনি সবচেয়ে বড় প্রাপ্তি মনে করবেন।

স্ট্যাটাসের শেষাংশে সবার কাছে দোয়া চেয়ে ভাবনা লিখেছেন, “আজ শুক্রবার। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন।”